সাজেদ ভাই, অশেষ ধন্যবাদ।

সকল কে ঈদের শুভেচ্ছা...  :-)

`জামিল


Sajed Chowdhury wrote:

>ওপেনসোর্স সংগ্রামে অঙ্কুর
>
>​মো: গোলাম মোস্তফা জামান ভূইঁয়া
>
>​বাংলাদেশে যে কয়টি ওপেনসোর্স ডেভেলপমেন্ট স্বেচ্ছাসেবী সংস্থা আছে, এর
>মধ্যে অঙ্কুর একটি উল্লেখযোগ্য সংস্থা। মজার ব্যপার হচ্ছে, এটি'র
>বেশিরভাগ কার্যক্রমই ঘটে ইন্টারনেটের মাধ্যমে। অঙ্কুরের সদস্যগণ ছড়িয়ে
>আছে উত্তর আমেরিকা, বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন স্থানে। সবাই নিজ নিজ
>অবস্থান থেকে পরিশ্রম করে যাচ্ছেন, ওপেন সোর্সের বিভিন্ন সফটওয়্যার,
>স্ক্রিপ্ট ডেভেলপের জন্য। কাজ করতে করতেই সবার যোগাযোগ ঘটে ইন্টারনেটের
>মাধ্যমে; ওখানেই আলোচনা হয় এবং ওখানেই বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। তাই
>অঙ্কুরের বাস্তব কোন অফিস নেই, নেই কোন অনর্থক আর্থিক ও প্রশাসনিক
>জটিলতা।
>
>​অঙ্কুর লিন্যাক্স অপারেটিং সিস্টেমের জন্য এর বিভিন্ন স্তরে বাংলা ভাষা
>ব্যবহারের পথ প্রশ্বস্ত করেছে। বর্তমানে এটি লিন্যাক্সের বিভিন্ন জনপ্রিয়
>এ্যাপ্লিকেশন যেমন: জিনোম, কেডিই, ওপেনওফিস ইত্যাদির ইন্টারফেস অনুবাদের
>কাজ করে চলেছে। এছাড়াও ইউনিকোডভিত্তিক ওপেনটাইপ ফন্ট এবং বাংলাভাষা
>কেন্দ্রিক বিভিন্ন সফটওয়্যার তৈরির সাথেও এর সদস্যগণ জড়িত।
>
>অঙ্কুরের বিভিন্ন প্রজেক্ট:
>
>ডেবিয়ার-ফিডোরা-ম্যানড্রিভা-সুসি অনুবাদকরণ:
>
>লিন্যাক্স ডেভেলপের জন্য বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান লিন্যাক্সের বিভিন্ন
>সংস্করণ প্রকাশ করেছে। প্রয়োজন অনুযায়ী সফটওয়্যারের বিভিন্ন অংশ
>পরিমার্জিত বা পরিবর্তিত করা হয়েছে। দেখা গেছে, উক্ত সংস্করণগুলো
>অঞ্চলভিত্তিক তাদের প্রয়োজন অনুযায়ী জনপ্রিয় হয়েছে। এর মধ্যে অন্যতম
>প্রধান একটি কারণ হচ্ছে অঞ্চলভিত্তিক ভাষা ব্যবহারকরণ। আর তাই বাঙালীদের
>কাছে ওপেনসোর্সভিত্তিক লিন্যাক্স অপারেটিং সিস্টেম জনপ্রিয় করার জন্য
>অঙ্কুরও এগিয়ে এসেছে।
>
>​ডেবিয়ান, ফিডোরা, ম্যানড্রিভা ও সুসি হলো চারটি প্রতিষ্ঠান যারা
>সিডি/ডিভিডি আকারে লিন্যাক্স অপারেটিং সিস্টেম প্রকাশ করে। এই
>প্রকাশনাগুলো "লিন্যাক্স ডিস্টিবিউশন" নামেও পরিচিত। চার প্রতিষ্ঠানের
>প্রকাশিত লিন্যাক্স ডিস্ট্রিবিউশনগুলোর রয়েছে চার রকম স্বাদ। প্রত্যেক
>প্রতিষ্ঠান তাদের লিন্যাক্স ডিস্ট্রিবিউশনের সাথে দিয়ে থাকে নিজস্ব কিছু
>সফটওয়্যার; যার মধ্যে থাকে ইন্সটলার, সিস্টেম ব্যবস্থাপনা ইত্যাদি ধরনের।
>এরকম সফটওয়্যারগুলো অনুবাদের ক্ষেত্রে অনুবাদের কাজ দ্রুত এগিয়ে চলেছে।
>সুতরাং লিন্যাক্স ব্যবহারের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন যেটাই হোক না কেন,
>বাংলা ভাষার সঙ্গ ছাড়া হওয়ার ভয় নেই আর।
>
>​গনোম ও কেডিই বাংলা অনুবাদ:
>
>গনোম ও কেডিই হচ্ছে লিন্যাক্সে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় ডেস্কটপসমূহ।
>বলাবাহূল্য, লিন্যাক্স অপারেটিং সিস্টেমে ডেস্কটপ পরিবর্তন করার সাথে
>সাথে এর আচার-আচরনও পরিবর্তিত হয়ে যায়। উক্ত ডেস্কটপ ব্যবস্থাপনার সাথে
>যুক্ত থাকে আরও অনেকগুলো সফটওয়্যারের সমষ্টি। এগুলোর মধ্যে রয়েছে ফাইল
>ব্যবস্থাপক, ওয়েব ব্রাউজার, অডিও-ভিডিও প্লেয়ার ইত্যাদিসহ একজন কম্পিউটার
>ব্যবহারকারীর নিত্যদিনের প্রয়োজনীয় প্রায় সকল সফটওয়্যার। যেগুলোকে হ্যাক
>করে বঙ্গানুবাদের কাজ করে চলেছে অঙ্কুর। এখানে একটি কথা বলে নেয়া ভালো;
>হ্যাক এবং ক্র্যাক এই দুটি শব্দের মধ্যে পার্থক্য রয়েছে। ক্র্যাক হচ্ছে
>কোন সফটওয়্যারের সিকিউরিটি ভেদ করে তার গোপন তথ্য জেনে নিয়ে ক্ষতি করা
>এবং হ্যাক হচ্ছে কোন সফওটয়্যারের সোর্স কোডকে পরিবর্তিত বা পরিমার্জিত
>করা। আর তাই হ্যাক ভালো অর্থে যেমন ব্যবহৃত হতে পারে, আবার খারাপ অর্থেও।
>
>গনোম বাংলা অনুবাদের প্রকল্পের সূচনা ২০০৩ সালের জানুয়ারি মাসের শেষ
>সপ্তাহে। প্রকল্পের তানিম আহমেদ [EMAIL PROTECTED] মেইলিং লিস্টে
>জানুয়ারি মাসের ২৪ তারিখে এক ঘোষণার মাধ্যমে কেন্দ্রীয় গনোম প্রকল্পের
>নিকট গনোম বাংলা অনুবাদ প্রকল্প নিবন্ধিকরণের কথা জানান ও দলে দলে সকলকে
>এই প্রকল্পে যোগদানের অনুরোধ জানান। উক্ত প্রকল্পের মূল লক্ষ্য ছিলো
>গনোম-কোর অর্থাৎ গনোমের মূল অংশ অনুবাদ করা। সর্বপ্রথম যে ফাইলটি
>অনুবাদের মাধ্যমে প্রকল্প নিবন্ধন করা হয়, তা ছিলো GLib​। ঐ সময় গনোম
>2.1.x​ সংস্করণের কাজ চলছিল। অন্যদিকে, কেডিই বাংলা অনুবাদ প্রকল্পের
>সূচনা হয় ২০০৩ সালের শেষ সময়ে। এই ক্ষেত্রেও আগের মেইলিং লিষ্টে সবাইকে
>একইভাবে অনুরোধ করা হয়।
>
>ওপেন অফিস বাংলা অনুবাদ:
>
>ওপেন অফিস হচ্ছে একটি অফিস স্যুট; যেমনটা মাইক্রোসফটের এমএস অফিস। এর
>মধ্যে ওয়ার্ড প্রসেসর, প্রেডশিট, প্রেজেন্টেশন সফটওয়্যার ইত্যাদি রয়েছে।
>অন্যভাবে বলা যায়, মাইক্রোসফট অফিসের বিকল্প একটি সফটওয়্যার হচ্ছে ওপেন
>অফিস; যা বিনা পয়সায় পাওয়া যায়। এখন পর্যন্ত এর মেনুগুলো শুধু অনুবাদ
>চলছে; ভবিষ্যতে এর সাথে বাংলা স্পেল চেকার যোগ করার ইচ্ছে আছে বলে
>জানিয়েছেন অঙ্কুরের সদস্যরা। বর্তমানে এর ২.০ ভার্সনটি পাওয়া যাচ্ছে। যে
>কেউ htp://ankurbangla.org/projects/ooo/​ থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
>
>একই সাথে এগিয়ে চলেছে তাদের মুক্ত বাংলা প্রজেক্ট। বাংলা লেখার জন্য
>দরকার আদর্শ ফন্ট। ইউনিকোড ভিত্তিক খুব কম বাংলা ফন্টই আছে যা দ্বারা
>প্রফেশনাল কাজ করা যায়। এর মাঝে অনেকগুলো চড়া দামে কিনে নিতে হয়। আর তাই
>এখানেও অঙ্কুর এগিয়ে এসেছে। মুক্তি, আকাশসহ অনেক বাংলা ফন্ট তারা তৈরি
>করেছে, যা অনেক বাংলা ওয়েবপেজ তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে।
>
>অনুবাদক:
>
>ভালো একটি অনুবাদক সফটওয়্যারের প্রয়োজন ছিলো একেবারে বাংলা কম্পিউটিংয়ের
>গোড়া থেকে। আর তাই অঙ্কুরের গোলাম মোর্তাজা হোসেন তৈরি করছেন "অনুবাদক"
>নামক একটি সফটওয়্যার যা দ্বারা ইংরেজি লেখাকে বাংলায় অনুবাদ করা যায়।
>অদূর ভবিষ্যতে এই সফটওয়্যারের কাজ সম্পন্ন হলে বঙ্গানুবাদের কাজ অনেক সহজ
>হবে বলে আশা করা যায়।
>
>লাইভ সিডি:
>
>অঙ্কুর তাদের পথ চলায় তৈরি করেছে অঙ্কুর লাইভসিডি ২.১০ (কুয়াশা)। মূলতঃ
>তাদের অনুবাদিত সফটওয়্যারগুলো প্রদর্শনের জন্যই তারা এটি ছেড়েছে। এটি
>আসলে একটি লিন্যাক্স অপারেটিং সিস্টেম, যা সরাসরি সিডি থেকে চলে। সবচেয়ে
>মজার বিষয় হচ্ছে, এটি চালানোর জন্য হার্ডডিস্কে কোন কিছু ইন্সটল করতে হবে
>না। শুধু মাদারবোর্ডের বায়াস থেকে প্রথম বুট সিরিয়ালে সিডি/ডিভিডি রমকে
>দেখিয়ে দিলেই হয়। কম্পিউটার চালু হবার সময় সরাসরি লিন্যাক্স মুডে চলে
>যায়। ঠিক একইভাবে অঙ্কুরের সিডিটি চালু হয় বাংলা ইন্টারফেসসহ।
>
>লাইভ সিডি'র সমস্যাও রয়েছে। একটি হার্ডডিস্কে যে পরিমান সফটওয়্যার রাখা
>যায়, একটি লাইভ সিডিতে সেই পরিমমান সফটওয়্যার রাখা সম্ভব হয় না।
>স্থানাকূল্যের বিশাল একটা পার্থক্য থাকে। আবার একমাত্র সিডি/ডিভিডি রম
>থেকে চলে বলে এটি অনেক ধীর গতির হয়। দ্রুত করা করা সম্ভব হয় না। সবচেয়ে
>বিব্রতকর ব্যপারটি হচ্ছে, ডেটা সিডিতে প্রচুর পরিমানে কমান্ড দেয়ার কারনে
>সিডি-রম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে।
>
>সেচ্ছাসেবী:
>
>অঙ্কুর একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এর চালকা শক্তিই হচ্ছে
>স্বেচ্ছাসেবীবৃন্দ। নতুন স্বেচ্ছাসেবীদেরকে সবসময়ই স্বাগত জানায় অঙ্কুর।
>এখানে যোগ দিতে হলে যে, প্রোগ্রামার হতে হবে এমন কোন কথাই নেই। বাংলা
>ভাষায় মোটামুটি ভালো জ্ঞান এবং যথেষ্ঠ সময় থাকলে অংশগ্রহণ করা যায় এর
>অনুবাদ প্রকল্পে। আঁকাআঁকিতে সুন্দর হাত থাকলে যোগ দেয়া যায়, 'মুক্ত
>বাংলা ফন্ট' প্রকল্পে। আর যদি সাহিত্যে উত্সাহ না থাকে, তবে যোগ দেয়া যায়
>'বাংলা আর্কাইভ' প্রকল্পে।
>
>বর্তমানে অঙ্কুরে জামিল আহমেদ (লাইভ-সিডি, অনুবাদ, ওয়েবসাইট
>ব্যবস্থাপনা), তানিম আহমেদ (প্রকল্প প্রতিষ্ঠাতা, মূখ্য সমন্বয়কারী),
>দীপায়ন সরকার (আর্কাইভ, অনুবাদ, CVS​ ব্যবস্থাপনা) ছাড়াও আছেন আরও অনেকে।
>
>​শেষ
>
>অঙ্কুর একটি ইন্টারনেট ভিত্তিক সংগঠন বিধায় এর মূল ঘাটি হচ্ছে
>htp://www.ankurbangla.org​ এবং htp://www.benglalinux.org​। সকলপ্রকার
>প্রকল্পের সমন্বয় সাধন এবং কম্পিউটারে বাংলা ভাষার প্রয়োগ সংক্রান্ত যে
>কোন বিষয়ে আলোচনার জন্য রয়েছে [EMAIL PROTECTED] মেইলিং লিস্ট। এসব
>মেইলিং লিস্টে যোগদানের জন্য রয়েছে
>  
>



To unsubscribe send a blank mail to:
        [EMAIL PROTECTED] 
Yahoo! Groups Links

<*> To visit your group on the web, go to:
    http://groups.yahoo.com/group/bdlug/

<*> To unsubscribe from this group, send an email to:
    [EMAIL PROTECTED]

<*> Your use of Yahoo! Groups is subject to:
    http://docs.yahoo.com/info/terms/
 



Reply via email to