ref; http://www.shaptahik2000.info/Pdf/iv20070112.pdf

২০০০ : বাংলা নিয়ে কাজ করতে গিয়ে মাইক্রোসফট তথ্যগত কোনো সমস্যার মধ্যে পড়েছিলো কি?

শাকিল : বাংলাদেশে মাইক্রোসফট কিছুটা সমস্যায় পড়েছিলো। কারণ মাইক্রোসফট
অনেক এমভিপি'র (মোস্ট ভ্যালুয়েবল প্রফেশনাল) সঙ্গে কাজ করেছে। তো কখনো
কখনো বাংলাদেশের এমভিপি'রা
ও স্থানীয় কয়েকটি প্রতিষ্ঠান মাইক্রোসফটকে ভুল ইনফরমেশন দিয়েছে। আমাদের
কোনো কমন টার্মিনোলজি আছে কিনা জানার জন্য বাংলাদেশের দু'এক জনের সঙ্গে
যোগাযোগ বলেছিলাম। আমি তখন একটা দুইটি ভালো উত্তর পেলাম এবং এরপরই তাদের
মধ্যে গন্ডগোল শুরু হলো।

উইন্ডোজে বাংলা ব্যবহারের জন্য দুইটি বিষয় গুরুত্বপূর্ণ ছিলো। একটি হচ্ছে
ইনপুট। ইনপুট হচ্ছে আপনি বাংলা কিভাবে লিখবেন। সেখানে বিজয় ব্যবহার হবে
না কি মাইক্রোসফটের নিজের ইনপুট সিস্টেম ব্যবহার হবে না কি থার্ড পার্টি
কোনো সফটওয়্যার ব্যবহার হবে। এই বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ ছিলো। আর
দ্বিতীয় বিষয়টি হচ্ছে টার্মিনোলজি ও ডিসপ্লে সিস্টেম। আমি কোনটাকে বাংলায়
কি বলবো, ফন্ট সাইজ কতো হবে- এসব আরকি।

আমরা ইনপুটের জন্য বাংলাদেশের কোনো স্ট্যান্ডার্ড কী-বোর্ড লে আউট পাইনি।
ফন্ট, ইনপুট এবং টার্মেনোলজি- সবক্ষেত্রেই এমভিপি ও কিছু প্রতিষ্ঠানের
অর্ন্তদ্বন্দ্ব আমাদের কাছে পরিষ্কার ফুটে উঠছিলো। ফলে মাইক্রোসফট
হ্যান্ডস অফ করে দেয় এবং নিজেদের মতো করে কোড তৈরি করে ফেলে। বর্তমানে
সিদ্ধান্ত হচ্ছে, বাংলাদেশে মাইক্রোসফটের একমাত্র নির্ভরযোগ্য তথ্য সূত্র
হবে সাবসিডিয়ারি। অন্য কারো কাছ থেকে মাইক্রোসফট কোনো তথ্য নেবে না।

Reply via email to