"আইজাক আসিমভের এক কল্পবিজ্ঞানকাহিনীতে এমন এক দুনিয়ার কথা বলা হয়েছে যেখানে বই বলে কিছু থাকবে না। বইমেলা তো পরের কথা। তখন হয়তো বইয়ের সফটকপি নিয়ে মেলা বসবে। বাংলা একাডেমির মেলাতে অবশ্য সব ধরনের সফটকপি তথা সিডির প্রবেশ নিষেধ। ফলে আজ মেলায় বিশিষ্ট কল্পবিজ্ঞানকার মুহম্মদ জাফর ইকবাল 'উবন্টু' নামের একটা সিডির উদ্ধোধন করলেও সেটা বিক্রির জন্য স্টলে রাখা গেল না। প্রকাশক ও বিক্রেতা একাডেমি কর্তৃপক্ষের কাছে অবশ্য আবেদন জানিয়েছেন যেন এটি বিক্রির অনুমতি দেওয়া হয়।
উবন্টু একটা বাংলা অপারেটিং সিস্টেম। এটি ডেভেলপ করেছে অংকুর নামের একটি সফটওয়্যার প্রতিষ্ঠান। সিডিটি উদ্বোধনের সময় জাফর ইকবালের সঙ্গে তার স্ত্রী ইয়াসমীন হকও উপস্থিত ছিলেন। এই সিডি উদ্বোধনকে কেন্দ্র করে সময় প্রকাশনের সামনে সন্ধ্যের দিকে একটা ছোটখাট ভিড় তৈরি হয়েছিল। " ref: http://bdnews24.com/bangla/details.php?cid=25&id=50816 (free reg. reqd.)
