সুপ্রিয় উইকিমিডিয়ান ও শুভানুধ্যায়ী,
আশা করি ভালো আছেন। আনন্দের সাথে জানাচ্ছি যে, আমরা আমাদের আসন্ন ‘বাংলা উইকিসম্মেলন ২০২৬’ সফলভাবে আয়োজনের প্রস্তুতি শুরু করেছি। উইকিমিডিয়া আন্দোলনের এই বৃহত্তর আয়োজনকে সফল করতে আমরা একদল উৎসাহী এবং নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক খুঁজছি। আপনি যদি এই সম্মেলনের নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আগ্রহী হন, তবে আমরা আপনাকে নিচের যেকোনো একটি দলে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি: আমরা মূলত তিনটি দলের জন্য স্বেচ্ছাসেবক খুঁজছি: ১. অনুষ্ঠান বিন্যাস দল: সেশন পরিকল্পনা, স্পিকারদের সাথে সমন্বয় এবং ইভেন্টের সার্বিক এজেন্ডা ব্যবস্থাপনা। ২. কার্য পরিচালন দল: লজিস্টিকস, ভেন্যু ব্যবস্থাপনা, রেজিস্ট্রেশন এবং অনুষ্ঠানের সার্বিক পরিচালনা। ৩. বৃত্তি পর্যালোচনা দল: অংশগ্রহণকারীদের বৃত্তির (Scholarship) আবেদনগুলো যাচাই-বাছাই ও মূল্যায়ন। আবেদন করবেন যেভাবে: আপনি যদি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত থাকেন, তবে অনুগ্রহ করে আগামী ২০ মে ২০২৬ তারিখের মধ্যে নিচের লিঙ্কে গিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন: https://forms.gle/ZhFNtwM54etoHjKm7 আপনার শ্রম ও মেধা বাংলা উইকিসম্মেলনকে আরও প্রাণবন্ত ও সফল করে তুলবে বলে আমাদের বিশ্বাস। ধন্যবাদান্তে, ইয়াহিয়া মূল আয়োজক দলের পক্ষে
_______________________________________________ wikipedia-bn mailing list To unsubscribe send an email to [email protected]
