OO.o ~~

---------- Forwarded message ----------
From: "Darklord (: =" <[EMAIL PROTECTED]>
Date: Mon, 29 Jan 2007 07:22:56 +0600
Subject: OO.o blog post o.OO
To: [EMAIL PROTECTED]

কোথায় জানি দেখেছিলাম পেপারে না ম্যাগাজিনে। MS Office 2007 এ নাকি ওয়ার্ড
থেকে সরাসরি ব্লগে পোষ্ট করা যাবে লেখা।

ওপেনঅফিসে এমন কিছু ফিচার দেবার সম্ভাবনা আছে ? আসলে লেখা স্টাইলাইজিং করার
ক্ষেত্রে rich text editor অর্থাৎ ওয়ার্ড এ্যাপলিকেশনের উত্তম কিছু নেই।
যদিও আমি ওয়ার্ডপ্রেসে ব্লগিং এর জন্য অনেকদিন ধরেই performancing ফায়ারফক্স
এক্সটেনশন ব্যবহার করছি
http://performancing.com/
https://addons.mozilla.org/firefox/1730/

আর জামিল ভাই আপনারা যে ওপেন অফিস লোকালাইজেশন করেন তা poedit ইউজ করে মানে
.po localization পদ্ধতি ব্যবহার করে করেন। আমার মনেহয় লিনাক্স ও তো মনে হয়
.po পদ্ধতি তে লোকালাইজ করা হয়। সে জন্য জিজ্ঞেস করলাম।


আর আরেকটা বিষয় আপনাদের Openoffice এর জন্য বাংলা ডকুমেন্ট বা হেল্পফাইল তৈরী
করার কোন পরিকল্পনা আছে।
যদিও জানি সেটা লোকালাইজেশন থেকেও কঠিন(সময়সাপেক্ষ) ব্যাপার :)
তবে সেটা বাংলাদেশে ওপেনঅফিস কে এ্যাডপ্ট করতে সহায়তা করবে

বাজারে মাইক্রোসফট অফিসের জন্য অলইন-ওয়ান ( ওয়ার্ড , এ্যাক্সেল , পাওয়ার পয়েন্ট )
বই পাওয়া যায় ।

আমার ব্যাক্তিগত মতামতঃ

বাংলাদেশে অফিস আদালতের থেকে সরকারী কার্যালয়ে পর্যন্ত ওপেনঅফিসের ব্যাবহার
বাড়ানো না গেলে সেটা ব্যাক্তিগত ব্যবহার পর্যন্তই রয়ে যাবে।

কেন মাইক্রোসফট অফিস জনপ্রিয় ?

* কারন তারা খুব বেশী প্রচার করে, হ্যা সত্যিইতো। তারাতো করেই পত্রিকা
ম্যাগাজিনের লেখক রা তাদের চাইতেও কম করেনা:)

* পাইরেসিঃ হ্যা এটা সত্য মাইক্রোসফটের অফিস বলেন আর উইন্ডোজ বলেন এগুলোর
জনপ্রিয়তার বিশেষ কারন পাইরেসী। কারন বেশির ভাগ মানুষ খরচ করে সফটওয়্যার
ব্যবহারের চাইতে মাগনা ব্যবহারের সুযোগ খুঁজে। আর হাজার টাকার সফটওয়্যার ব্যবহারের
চাইতে ৪০ টাকায় ব্যবহার করা গেলে কেনই বা ব্যবহার করবেন না। এখন হঠাৎ মনে হল
জব্বার আঙ্কেলের বিজয়ের কথা। তিনি যে বলে বেড়ান তার বিজয় বাংলাদেশের সবচেয়ে
জনপ্রিয় লেখনি( তার মতে ) । তার কারন ও কিন্তু পাইরেসি। কত আগের থেকে দেখে
এসেছি কেউ নতুন  কম্পিউটার কিনলো আর হার্ডডিস্কে  বিজয় সফটওয়্যারটি নেই এমন
ব্যাতিক্রম খুব কমই দেখা যায়। :D

ওপেনঅফিস কে কি করে জনপ্রিয় করা যায়?

* প্রথম কথা বেশী বেশি করে প্রচার করতে হবে। ওপেনসোর্সের ক্ষেত্রে ( শুধু
ওপেনঅফিসের কথা বলছিনা) যেটা দেখি তা হচ্ছে প্রোপাইটারি সফটওয়্যার গুলো থেকে এর
প্রচার টা তুলনামূলক ভাবে কম। যদিও মাঝে মধ্যে পেপারে ওপেনঅফিসের লোকালাইজেশন
সম্পর্কে দেখি তবে সাটা যথেষ্ট নয়। পত্রিকায় তো মাইক্রোসফটের অফিস ২০০৭ লেখা
কতবারই দেখলাম , কিন্তু ওপেন অফিসের কোন ফিচার আর্টিকেল দেখলাম না ।

তো আপনারা ( বাংলাদেশে ওপেনঅফিস নিয়ে যারা কাজ করছেন ) কি করতে পারেন?

আপনাদের ওপেন অফিস নিয়ে বেশী বেশী সেমিনার আয়োজন করা উচিৎ । আর যদি
বাংলাদেশে ওপেন অফিস কে জনপ্রিয় করতে চান তবে সেমিনার করে ওপেন অফিসের ফিচার
গুলো তুলে ধরুন । মাইক্রোসফট অফিসের সাথে সাইড বাই সাইড Comparison করুন অর্থাৎ
শুধু ফ্রি হলেই হবেনা লোকে সেটা কেন ব্যবহার করবে এটা তাদের জানাতে হবে । এর
সুবিধা এবং ওপেনসোর্স এবং ফ্রি  হবার সুবিধা তুলে ধরুন । তবে সবাই জানবে ওপেন
অফিস সম্পর্কে।

* বাংলায় এমএস অফিস বিষয়ক বই অহরহ। যে কেউ কিনে তা শিখতে পারছে। ফলে দেখা
যাচ্ছে সবখানে /সেন্টার গুলতে  এমএস অফিসের ওপর নানা কিসিমের কোর্স। আর  ওপেন
অফিসের কোন বই খুজেও পাওয়া যাবেনা। ওপেন অফিসের ও ডকুমেন্টেশন আছে তবে তা
ইংলিশে। সবাই জানি কোন কিছু শেখার ক্ষেত্রে মাতৃভাষার থেকে উত্তম কিছু নেই। তাই
আগে বাংলা ডকুমেন্টেশনের কথা বলেছিলাম। আর আমাদের দেশে পোলাপাইনেরা স্কুল থেকে
পাঠ্যবইয়ে অফিস এ্যাপলিকেশন হিসেবে যার নাম শুনে আসছে তা হচ্ছে মাইক্রোসফট অফিস।
এমন কি লিনাক্সের সাথে পরিচিত হবার আগে আমি জনতামই না ওপেনঅফিস নামে অফিস
এ্যাপলিকেশন আছে।
তাই বলতে পারি ওপেনঅফিসের জন্য বাংলা ডকুমেন্টেশনের বিশেষ প্রয়োজন আছে।

ব্যাস কথা শেষ । হে ! হে ! একবার লেখালেখী শূরু করলে কোথাকার পানি কোথায় গড়ায়
খেয়ালই থাকেনা।

খোদা হাফেজ




-- 
==============================

Ishtiaque Ahmed ( Foisal )

Linux Forum : http://forum.linux.org.bd/
http://foisal.wordpress.com





-- 
This message has been scanned for viruses and
dangerous content by MailScanner, and is
believed to be clean.




-- 
Darklord (:=

Reply via email to