bd lug wrote: > কোথায় জানি দেখেছিলাম পেপারে না ম্যাগাজিনে। MS Office 2007 এ নাকি ওয়ার্ড > থেকে সরাসরি ব্লগে পোষ্ট করা যাবে লেখা। >
http://omiazad.wordpress.com/2006/09/06/micosoft-office-blogging-facilities/ > ওপেনঅফিসে এমন কিছু ফিচার দেবার সম্ভাবনা আছে ? আসলে লেখা স্টাইলাইজিং করার > ক্ষেত্রে rich text editor অর্থাৎ ওয়ার্ড এ্যাপলিকেশনের উত্তম কিছু নেই। > যদিও আমি ওয়ার্ডপ্রেসে ব্লগিং এর জন্য অনেকদিন ধরেই performancing ফায়ারফক্স > এক্সটেনশন ব্যবহার করছি > http://performancing.com/ > https://addons.mozilla.org/firefox/1730/ > > আর জামিল ভাই আপনারা যে ওপেন অফিস লোকালাইজেশন করেন তা poedit ইউজ করে মানে > .po localization পদ্ধতি ব্যবহার করে করেন। আমার মনেহয় লিনাক্স ও তো মনে হয় > .po পদ্ধতি তে লোকালাইজ করা হয়। সে জন্য জিজ্ঞেস করলাম। > > > আর আরেকটা বিষয় আপনাদের Openoffice এর জন্য বাংলা ডকুমেন্ট বা হেল্পফাইল তৈরী > করার কোন পরিকল্পনা আছে। > যদিও জানি সেটা লোকালাইজেশন থেকেও কঠিন(সময়সাপেক্ষ) ব্যাপার :) > তবে সেটা বাংলাদেশে ওপেনঅফিস কে এ্যাডপ্ট করতে সহায়তা করবে > > বাজারে মাইক্রোসফট অফিসের জন্য অলইন-ওয়ান ( ওয়ার্ড , এ্যাক্সেল , পাওয়ার পয়েন্ট ) > বই পাওয়া যায় । > > আমার ব্যাক্তিগত মতামতঃ > > বাংলাদেশে অফিস আদালতের থেকে সরকারী কার্যালয়ে পর্যন্ত ওপেনঅফিসের ব্যাবহার > বাড়ানো না গেলে সেটা ব্যাক্তিগত ব্যবহার পর্যন্তই রয়ে যাবে। > > কেন মাইক্রোসফট অফিস জনপ্রিয় ? > > * কারন তারা খুব বেশী প্রচার করে, হ্যা সত্যিইতো। তারাতো করেই পত্রিকা > ম্যাগাজিনের লেখক রা তাদের চাইতেও কম করেনা:) > > * পাইরেসিঃ হ্যা এটা সত্য মাইক্রোসফটের অফিস বলেন আর উইন্ডোজ বলেন এগুলোর > জনপ্রিয়তার বিশেষ কারন পাইরেসী। কারন বেশির ভাগ মানুষ খরচ করে সফটওয়্যার > ব্যবহারের চাইতে মাগনা ব্যবহারের সুযোগ খুঁজে। আর হাজার টাকার সফটওয়্যার > ব্যবহারের > চাইতে ৪০ টাকায় ব্যবহার করা গেলে কেনই বা ব্যবহার করবেন না। এখন হঠাৎ মনে হল > জব্বার আঙ্কেলের বিজয়ের কথা। তিনি যে বলে বেড়ান তার বিজয় বাংলাদেশের সবচেয়ে > জনপ্রিয় লেখনি( তার মতে ) । তার কারন ও কিন্তু পাইরেসি। কত আগের থেকে দেখে > এসেছি কেউ নতুন কম্পিউটার কিনলো আর হার্ডডিস্কে বিজয় সফটওয়্যারটি নেই এমন > ব্যাতিক্রম খুব কমই দেখা যায়। :D > > ওপেনঅফিস কে কি করে জনপ্রিয় করা যায়? > > * প্রথম কথা বেশী বেশি করে প্রচার করতে হবে। ওপেনসোর্সের ক্ষেত্রে ( শুধু > ওপেনঅফিসের কথা বলছিনা) যেটা দেখি তা হচ্ছে প্রোপাইটারি সফটওয়্যার গুলো থেকে এর > প্রচার টা তুলনামূলক ভাবে কম। যদিও মাঝে মধ্যে পেপারে ওপেনঅফিসের লোকালাইজেশন > সম্পর্কে দেখি তবে সাটা যথেষ্ট নয়। পত্রিকায় তো মাইক্রোসফটের অফিস ২০০৭ লেখা > কতবারই দেখলাম , কিন্তু ওপেন অফিসের কোন ফিচার আর্টিকেল দেখলাম না । > > তো আপনারা ( বাংলাদেশে ওপেনঅফিস নিয়ে যারা কাজ করছেন ) কি করতে পারেন? > > আপনাদের ওপেন অফিস নিয়ে বেশী বেশী সেমিনার আয়োজন করা উচিৎ । আর যদি > বাংলাদেশে ওপেন অফিস কে জনপ্রিয় করতে চান তবে সেমিনার করে ওপেন অফিসের ফিচার > গুলো তুলে ধরুন । মাইক্রোসফট অফিসের সাথে সাইড বাই সাইড Comparison করুন অর্থাৎ > শুধু ফ্রি হলেই হবেনা লোকে সেটা কেন ব্যবহার করবে এটা তাদের জানাতে হবে । এর > সুবিধা এবং ওপেনসোর্স এবং ফ্রি হবার সুবিধা তুলে ধরুন । তবে সবাই জানবে ওপেন > অফিস সম্পর্কে। > > * বাংলায় এমএস অফিস বিষয়ক বই অহরহ। যে কেউ কিনে তা শিখতে পারছে। ফলে দেখা > যাচ্ছে সবখানে /সেন্টার গুলতে এমএস অফিসের ওপর নানা কিসিমের কোর্স। আর ওপেন > অফিসের কোন বই খুজেও পাওয়া যাবেনা। ওপেন অফিসের ও ডকুমেন্টেশন আছে তবে তা > ইংলিশে। সবাই জানি কোন কিছু শেখার ক্ষেত্রে মাতৃভাষার থেকে উত্তম কিছু নেই। তাই > আগে বাংলা ডকুমেন্টেশনের কথা বলেছিলাম। আর আমাদের দেশে পোলাপাইনেরা স্কুল থেকে > পাঠ্যবইয়ে অফিস এ্যাপলিকেশন হিসেবে যার নাম শুনে আসছে তা হচ্ছে মাইক্রোসফট অফিস। > এমন কি লিনাক্সের সাথে পরিচিত হবার আগে আমি জনতামই না ওপেনঅফিস নামে অফিস > এ্যাপলিকেশন আছে। > তাই বলতে পারি ওপেনঅফিসের জন্য বাংলা ডকুমেন্টেশনের বিশেষ প্রয়োজন আছে। > > ব্যাস কথা শেষ । হে ! হে ! একবার লেখালেখী শূরু করলে কোথাকার পানি কোথায় গড়ায় > খেয়ালই থাকেনা। > > খোদা হাফেজ > > > > >
